বিজ্ঞাপন

পূর্বাচলে শীতলক্ষ্যা নদীতে কার্ণিভাল ক্রুজঘাট থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয় অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে রূপগঞ্জে শিমুলিয়া কার্নিভাল ক্রুজ ঘাট থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

ইছাপুরা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ চিত্ত রঞ্জন জানান, বুধবার দুপুর সাড়ে ১২ টারদিকে রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর শিমুলিয়া কার্নিভাল ক্রু ঘাটের পাশে অর্ধগলিত এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

উদ্ধার হওয়া মরদেহটির শরীর পচে গলে গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ৪/৫ দিন আগে
দুর্বৃত্তরা যুবককে হত্যা করে নদীতে ফেলে দেয়।
নিহতের প্রকৃত পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের জন্য পিবিআইকে ডাকা হয়েছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

পড়ুন- সংসদে সন্ত্রাসবিরোধী বিল পাস, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে

দেখুন- জামালপুরে তীব্র জ্বালানি সংকট: জনজীবনে স্থবিরতা, চাষাবাদ ব্যাহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন