বিজ্ঞাপন

৩ জেলার কোথায় কখন আজ বিদ্যুৎ থাকবে না

জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য আজ রোববার (২৪ মে) সিরাজগঞ্জ, নওগাঁ ও রাজশাহীর বেশ কিছু এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

নেসকো সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানিয়েছে, সিরাজগঞ্জে নওপাজেকো-পুঠিয়াবাড়ি ৩৩ কেভি সোলার সোর্স লাইনের জরুরি মেরামত, সংরক্ষণকাজ এবং লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য ৩৩ কেভি সোর্স লাইনের আওতাধীন সব গ্রাহক সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকবেন।

নেসকো নওগাঁর বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, নওগাঁয় ২৩০/১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণকাজের জন্য আরজি নওগাঁ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন তালতলী ফিডারের চকপ্রসাদ, লামা শেরপুর, মদিনা ফ্লাওয়ার মিল, জোকাবিলা, তেতুলতলীর মোড়, তালতলী, বাগবাড়ি, চকপ্রাণ, লাটাপাড়া, পলিটেকনিক এলাকা, মৎস্য অফিস ও শাহী মসজিদ এলাকায় সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

একই সময়ে আনন্দনগর ফিডারের পাটালীর মোড়, আনন্দনগর, মৃধ্যাপাড়া, চামড়া গুদাম, খাস নওগাঁ, ইদুর বটতলী, খাগড়া ও ফয়েজ উদ্দীন কলেজ এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আতাইকুলা ফিডারের চকপ্রসাদ, মকরামপুর, শৈলগাছী, পারবাঘাপুর, দরিয়াপুর, হরিশপুর, আতাইকুলা, ২ নম্বর সুইচগেট ও ৩ নম্বর সুইচগেট এলাকায় বিদ্যুৎ থাকবে না। কুজাইল বাজার ফিডারের নগরব্রিজ, কাশিমপুর, কুজাইল বাজার, সরবরামপুর, ভবানীপুর, দুর্গাপুর, পাগলীর মোড়, ঘোষগ্রাম, ক্ষুদ্রকালিকাপুর ও আন্ধারকোঠা এলাকাও এ তালিকায় রয়েছে। পাশাপাশি ত্রিমোহনী ফিডারের চুনাতাপাড়া, সুলতানপুর, চণ্ডিপুর, চুনিয়াগাড়ি, ত্রিমোহনী, কুবরাতলী ও নিজামপুর এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ জানিয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন পুরো এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

পড়ুন: শিশু রামিসার ফরেনসিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে, শ্বাসরোধে হত্যা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন