বিজ্ঞাপন

নোয়াখালীতে লেখক ফখরুল ইসলামের ৫০তম গ্রন্থের মোড়ক উন্মোচন

নোয়াখালীর বিশিষ্ট লেখক ও গবেষক মো. ফখরুল ইসলামের রচিত ৫০তম গ্রন্থ ‘সৌভাগ্যে ভরপুর আমার গ্রাম লক্ষ্মীনারায়ণপুর’- এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৪ মে) সকালে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল মো. এনামুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্লাহ।

গ্রন্থটির লেখক মো. ফখরুল ইসলাম নিজেই মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন এবং বইটির প্রেক্ষাপট ও গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবিরহাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মহিনুজ্জামান এবং নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষাবিদ আবুল কাশেম।

অনুষ্ঠানে শিক্ষক, লেখক-গবেষক, কবি, সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার পাঠকগন উপস্থিত ছিলেন।

গ্রন্থটিতে নোয়াখালীর ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণপুর গ্রামে জেলা শহর মাইজদী স্থানান্তরের ইতিহাস’সহ নানা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিষয় তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও পাঠকরা এমন একটি ইতিহাসসমৃদ্ধ গ্রন্থ রচনার জন্য লেখক মো. ফখরুল ইসলামকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

পড়ুন- ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন