বিজ্ঞাপন

তেজগাঁওয়ে ৮৬ কেজি গাঁজা’সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রোঃ (উত্তর) কার্যালয়ের একটি টিম ঢাকা মহানগরীর তেজগাঁও শিল্প এলাকা থেকে ২ জন মাদক ব্যবসায়ীকে ৮৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায় ব্যবহৃত একটি পিকআপ আটক করেছে।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের তেজগাঁও সার্কেল পরিদর্শক মোঃ তমিজ উদ্দিন মৃধা গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারেন, ঢাকা মেট্রো-ন-১৫-৫৪০৮ নম্বরের পিকআপ গাড়ি যোগে জনৈক ব্যক্তি হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে গাঁজার একটি বড় চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসবে।

ওই সংবাদের ভিত্তিতে গতকাল তেজগাঁও সার্কেলের সমন্বয়ে একটি রেইডিংপার্টি গঠন করে মহানগরীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থান করে সংবাদ দাতার বর্ণনা মোতাবেক ঢাকা মেট্রো ন-১৫-৫৪০৮ পিকআপ ঢাকা মহানগরীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী টু মগবাজারগামী সড়কের পাশে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে থেকে পিকআপ ড্রাইভার বাবুল হাসান (২৩) ও তার পাশের সিটে বসা মোঃ রাসেল মিয়া (৩৫)’কে আটক পূর্বক তাদের দেখানো মতে পিকআপের পিছন থেকে ২টি বড় প্লাস্টিকের বস্তার মধ্যে স্কচটেপ দ্বারা মোড়ানো ২০ (বিশ) টি গাঁজার পোটলা, যার প্রতিটির ওজন ০৪(চার) কেজি করে মোট (২০০৪)= ৮০(আশি) কেজি এবং অপর একটি পলিথিন ব্যাগের মধ্যে স্কচটেপ দ্বারা মোড়ানো গাঁজার পোটলা ১ (এক) টি, যায় ওজন ০৬ (ছয়) কেজি সর্বমোট (৮০+০৬)=৮৬ (ছিয়াশি) কেজি গাঁজা ও ঢাকা মেট্রো ন-১৫-৫৪০৮ নামীয় একটি পিকআপ জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, একে অপরের সহযোগীতায় এবং পরস্পর যোগসাজসে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে তারা। আসামী মোঃ রাসেল মিয়ার গাড়ি ভাড়া করে আসামি বকুল হাসান রাজধানী’সহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করতেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।

পড়ুন- বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিশাল সুযোগ: পররাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন