বিজ্ঞাপন

মেহেরপুরে ভারতীয় মদ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।

বিজ্ঞাপন


মঙ্গলবার দুপুরে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, কাজিপুর বিওপির একটি টহল দল সীমান্তের মন্ডলপাড়া এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় মালিকবিহীন অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা দেখতে পায়। পরে বস্তাটি তল্লাশি করে এর ভেতর থেকে ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত মদের কোনো মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত মদ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

পড়ুন- ৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন