পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচন সামনে রেখে পতিত সরকার বা কোনো অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সরকার সর্বোচ্চটুকু দিয়ে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে।
সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
রাজধানীতে বাসে আগুন ও গুলি করে মানুষ হত্যা হওয়ার ঘটনায় সরকার কীভাবে বিষয়টি দেখছে—এই প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরাও কিন্তু একটা প্রচণ্ড গণঅসন্তোষের মধ্যেই পতিত সরকারের পরে দায়িত্ব গ্রহণ করেছি। ওই পতিত সরকার দেশে ছিল প্রায় ১৬ বছর। এখন নির্বাচনে ফেব্রুয়ারি লক্ষ্য করা হয়েছে। নানানভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু দেশের মানুষের কাছে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে।
তিনি বলেন, এখন এই নির্বাচন ঘিরে কিছু কিছু ন্যস্ত স্বার্থ তো রয়েই গেছে, সেই পতিত সরকার বা অন্য কোনো অশুভ শক্তি। কিছু বিষয় আমাদের বিশ্লেষণের মধ্যে আনতে পারি, কিছু আনতে পারি না। যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে, তখন সরকার হিসেবে আমাদেরকে সর্বোচ্চটুকু দিয়ে সেই অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে।”
আরেকটি মন্তব্যে উপদেষ্টা বলেন, প্রত্যক্ষভাবে হামলা বা অস্থিরতা আনা ঠেকাতে প্রথমত চেষ্টা থাকবে—তবু অস্থিরতা সৃষ্টি হলে রিয়্যাক্টিভ পদ্ধতিতে ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: তৃতীয় দিনের মতো শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে
আর/


