বিজ্ঞাপন

যোগাযোগ বিচ্ছিন্ন গ্রাম: কেন্দুয়ায় স্বেচ্ছাশ্রমে শুরু হলো সড়ক নির্মাণ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বলাইশিমুল ইউনিয়নের পাড়াদুর্গাপুর গ্রামের বাসিন্দারা সরকারি সহায়তার অপেক্ষা না করে নিজেদের অর্থায়নে গ্রামীণ সড়ক নির্মাণে উদ্যোগ নিয়েছেন। গ্রামের সঙ্গে আশপাশের পাড়া ও বাজারের সংযোগ স্থাপনে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সড়কের কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ৩টায় আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন লেখক ও অ্যাকটিভিস্ট আবুল কালাম আল আজাদ এবং ইউনিয়ন প্রশাসক সাহাদাত হোসেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন অবহেলায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এ সংকট নিরসনে গ্রামবাসীর চাঁদায় ইতোমধ্যে প্রায় পাঁচ লাখ টাকার তহবিল গঠন করা হয়েছে।

সড়কটি রাজিবপুর-তেলিগাতী সড়কের সঙ্গে যুক্ত হবে। এতে ১১টি রিং কালভার্ট ও ২টি বক্স কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি সম্পন্ন হলে প্রায় পাঁচ-ছয় হাজার মানুষ উপকৃত হবেন।

গ্রামবাসীরা বলছেন, এটি শুধু একটি রাস্তা নয়, আত্মনির্ভরশীল উন্নয়নের অনন্য দৃষ্টান্ত।

পড়ুন- আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা ৬ বিজিবির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেখুন- শিবচরে লুট হওয়া এলপিজি সিলিন্ডারের চালান আশুলিয়া থেকে উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন