বিজ্ঞাপন

আখাউড়ায় ফুটবল টুর্নামেন্ট কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গণমাধ্যমকর্মী ছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী রবি উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা শাহ সৈয়দ আমান উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি বাহার মিয়া, সহ-সভাপতি হাসিব হুমায়ুন, আবুল ফারুক বকুল প্রমুখ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মাসুম ভূঁইয়া জানান, এ টুর্নামেন্টে নক-আউট পদ্ধতিতে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।

এসময় মাঠ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রামিন খান, শাহ আলম ও সোলেমান ইসলাম রুমেল উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় জবর দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন