“জাতীয় বিপ্লব সংহতি দিবস” উপলক্ষে দিনাজপুর-২ আসনের মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর পথসভায় মোটরসাইকে্লের বিশাল র্যালি অনুষ্ঠিত হয়।
কাঞ্চন মোড় হতে মোটরসাইকেলবহরের বিশাল র্যালী বিরল উপজেলায় গিয়ে শেষ হয়।
পথসভায় দিনাজপুর- ২ আসনের মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, আপোষহীন নেত্রী,বেগম খালেদা জিয়া, প্রয়াত নেতা যিনি এই বিএনপি নামক দলটিকে তৈরী করেছেন জনগনের কল্যাণে,জনগনের অধিকার বাস্তবায়নে জন্য সেই নেতা আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গর্ব ভরে তাকে স্বরণ করছি।
আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন,বিরলের মাটি, তারেক রহমানের ঘাটি,আগামীদিনের বাংলাদেশ, ধানের শীষের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, তারেক জিয়ার বাংলাদেশ। আগামীদিনের বাংলাদেশ, বেগম খালেদা জিয়ার বাংলাদেশ। আপনাদের সকলকে অনুরোধ করবো কোন ষড়যন্ত্রে পা না দিয়ে,সকলকে বুকে টেনে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া যে লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে দিনাজপুর ২ আসনে ধানের শীষ দিয়েছে। আমাদের সে লক্ষ্য উদ্দেশ্য সফল করতে হবে। সকলকে এক হয়ে কাজ করতে হবে, সকলে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ কে জয়যুক্ত করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
বিগত দিনে যারা আমাদের দলের জন্য জীবন দিয়েছে সে সব বীর ভাইদের আমরা স্বরণ করবো,তাদের রক্তের ঋণ আমরা ধানের শীষের জয়ের মাধ্যমে পরিশোধ করবো ইনশাআল্লাহ। বিগত দিনে যে ভাইয়েরা মিথ্যা মামলায় জেল-জরিমানা , জীবন দিয়েছে, তাদের কে স্বরণ করছি, সেই সাথে ৫ই আগষ্টে যারা জীবন দিয়েছে, যেই ভাইদের জন্য আমরা নির্বাচন করার মত পরিবেশ পেয়েছি। সেই ভাইদের স্বরণ করছি।
আমাদের লক্ষ্য আগামীদিনের বিরল-বোচাগঞ্জ হবে, দূর্নীতিবাজ-চাঁদাবাদ মুক্ত বিরল-বোচাগঞ্জ। আগামীদিনের বিরল-বোচাগঞ্জে কোন বৈষম্য থাকবে না। সকল ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল কে নিয়ে বিরল-বোচাগঞ্জ কে বাংলাদেশের বৈষম্যহীন একটি আসন হিসেবে তৈরী করবো ইশাআল্লাহ।
তিনি আরো বলেন, যে সকল ভাইয়েরা নির্বাচনী টিকিট পাননি, আমি তাদের কে অনুরোধ করে বলছি, আসুন আমরা এক হয়ে একাত্ত্বতা ঘোষণা করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক জিয়ার হাত কে শক্তিশালী করার জন্য আপনাদের কে সাথে নিয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ্ ।
আগামী দিনে ধানের শীষের জন্য সকলি আপনারা একজন প্রার্থী হবেন,একেক জন পিনাক চৌধুরী হয়ে মাঠে ঘাটে জনগনের কাছে ভোট ও দোআ চাইবেন।
পথসভায় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক সফিকুল আলম, বিরল উপজেলা বিএনপির সহ-সভাপতি ফিরোজ হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড, আব্দুল বাকী, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হারিসুল ইসলাম প্রমুখ।
প্রাথমিক শিক্ষা সম্পর্কিত সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ
মেহেরপুরে ৩০৮টি স্কুলে ক্লাস বন্ধ,বার্ষিক পরীক্ষা নিয়ে শঙ্কা


