বিজ্ঞাপন

উগান্ডাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ

১৩ বছর পর ফের মাঠে গড়িয়েছে নারী কাবাডি বিশ্বকাপ। সোমবার (১৭ নভেম্বর) আসরের উদ্বোধনী ম্যাচে উগান্ডার বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। আফ্রিকার দলটাকে ৪২-২২ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১১ দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের উপস্থিতি, গ্যালারিতে শিক্ষার্থীদের করতালি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার পর্দা ওঠে নারী কাবাডি বিশ্বকাপের। মঙ্গলবার (১৮ নভেম্বর) ‘এ’ নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডা প্রথমার্ধে লড়াই জমিয়ে তুলেছিল। তবে ঠিকই ১৪-১২ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দলটি দ্বিতীয়ার্ধে ছন্দ ধরে রাখতে পারেনি। এ অর্ধে দু’বার উগান্ডাকে অলআউট করে ব্যবধান অনেক বাড়িয়ে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত মেয়েরা ম্যাচ জিতে নেয় ৪২-২২ পয়েন্টে।

ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের স্মৃতি আক্তার। রাজশাহী থেকে উঠে আসা এই খেলোয়াড় বিশ্বকাপের মতো আসরে প্রথমবার খেলতে নেমেই জয় পেয়ে দারুণ উচ্ছ্বসিত। প্রতিশ্রুতি দিলেন আরও ভালো খেলার।

তিনি বলেন, ‘প্রথমত, শুরুতে আমরা একটু স্নায়ুর চাপ অনুভব করছিলাম। যেহেতু কখনোই উগান্ডার সাথে খেলিনি, ওদের খেলা আমাদের বুঝতে একটু সময় লেগেছে আর কি। ওর জন্য শুরুতে একটু গোলমাল হয়েছে আমাদের খেলায়।’

স্মৃতি আক্তার বলেন, ‘প্রথম ম্যাচ যেহেতু জিতেছি, পরের গুলোও ইনশাল্লাহ হবে এরকম। এটা আমার প্রথম বিশ্বকাপ। আমার অনেক আনন্দ লাগছে যে, দেশের প্রতিনিধিত্ব করতে পারছি। আরও চেষ্টা করব। আমরা সবাই মিলে বাংলাদেশকে কিছু পদক জয় দিব ইনশাল্লাহ।’

বিজ্ঞাপন

পড়ুন : ২-০ গোলে জিতে বছর শেষ করল আর্জেন্টিনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন