33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৫:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগের নিবন্ধন চূড়ান্ত : ইসি সচিব

নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ শর্ত পূরণ করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধায় রাজধানীর আগারগাঁও ইসি ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আখতার আহমেদ বলেন, যেহেতু তাদের কাঙ্ক্ষিত প্রতিক তফসিলে নেই। সেহেতু প্রতিক নিশ্চিত করার জন্য এনসিপিকে চিঠি দেবে নির্বাচন কমিশন।

তিনি বলেন, সবমিলিয়ে ১৪৩ টি আবেদনের মধ্যে প্রাথমিক পর্যায়ে ২২টি দলকে অনুসন্ধানে আনা হয়। এরমধ্যে পর্যালোচনায় আছে ১২টি দল এবং বাতিল করা হয়েছে ৭টি দলের আবেদন।

এদিকে আদালতের রায়ের পর বাংলাদেশ নেজামে ইমলামেরও নিবন্ধন পর্যালোচনা করা হবে বলে উল্লেখ করেন তিনি। পর্যায়ক্রমে নিবন্ধন যোগ্য দলগুলো নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান ইসির সিনিয়র সচিব।

বিজ্ঞাপন

পড়ুন : নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৭ রাজনৈতিক দল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন