26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ওসমানীনগরে পূজা মন্ডপ পরির্দশন করলেন ইলিয়াসপত্নী লুনা

সিলেটের ওসমানীনগর উপজেলায় বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন খালেদা জিয়ার উপদেষ্ঠা সাবেক সংসদ সদস্য নিখোজ কেন্দ্রীয় বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজা উপলক্ষে গতকাল মঙ্গলবার তিনি মন্ডপ পরিদর্শন করেন।

তাহসিনা রুশদীর লুনা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সাম্য-মৈত্রীর এক ভ্রাতৃত্বময় বাংলাদেশ। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ন্যায় পরায়ণতার অনন্য বন্ধন। আমরা যারা বিএনপির কর্মী আমরা মনে করি মাইনুরিটি বলতে বাংলাদেশ কিছু নেই।হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। বিএনপি আপনাদের পাশে অতিথে যে ভাবে ছিল এখনও সেইভাবে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন আমি এই এলাকায় উন্নয়নে কাজ করে যেতে চাই তাই আপনাদের সমর্থন ও সহযোগীতা চাই।

এ সময় তিনি পূজা মন্ডপের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ, আনসার সদস্যদেরও সার্বিক খোঁজ খবর নেন।

উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এসটি এম ফখর উদ্দিন সাধারন সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ জেলা বিএনপি নেতা আব্দুল জলিল জিলু, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক প্রমুখ। এদিকে, ৩১ টি পূজা মন্ডপে পূজামন্ডপ কমিটির কাছে নগদ অর্থ প্রদান করেন।

বিজ্ঞাপন

পড়ুন: সিলেটে মহাসপ্তমী: ৬১৮ মণ্ডপে উৎসবমুখর দুর্গোৎসব

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন