১৫/০২/২০২৬, ৮:১৯ পূর্বাহ্ণ
15 C
Dhaka
১৫/০২/২০২৬, ৮:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কারাবন্দিদের পোস্টাল ভোটগ্রহণ শুরু, নিবন্ধিত ভোটার ৬ হাজারের বেশি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত কারাবন্দি ভোটারদের ভোট গ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে আইনি হেফাজতে থাকা ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচন কমিশনের (ইসি) আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান আজ এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে দেশ ও বিদেশ মিলিয়ে অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে অভ্যন্তরীণ ভোটার ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন এবং কারাবন্দি ভোটার রয়েছেন ৬ হাজার ২৪০ জন।

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা ও কর্মচারীরাও এই প্রক্রিয়ায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন। ইসি জানিয়েছে, আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন ভোটারের কাছে ব্যালট পেপার পাঠানো সম্পন্ন হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে যেসব পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাবে, কেবল সেই ব্যালটগুলোই চূড়ান্ত গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

উল্লেখ্য, ডিজিটাল পদ্ধতিতে ভোটদান প্রক্রিয়া সহজতর করতে এবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে কমিশন, যা ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন

পড়ুন : নির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধি-নিষেধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন