বিজ্ঞাপন

কালীগঞ্জে দিনের বেলায় বাসা বাড়ীতে চুরি

ঝিনাইদহের কালীগঞ্জে প্রকাশ্যে দিবালোকে এক বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরে প্রবেশ করে আলমারী ভেঙ্গে আড়াই ভরি স্বর্ণ ও নগদ ৭ হাজার টাকা নিয়ে গেছে।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে শহরের বলিদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগি অজ্ঞাত ৪/৫ জনের নামে কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে শহরের দক্ষিন বলিদাপাড়া গ্রামের তাঙ্গীর হোসেনের স্ত্রী নাজমা খাতুন জানায়, সকালে বিশেষ কাজে তিনি পাশের বাড়িতে গিয়েছিলেন। এ সময় বাড়ীতে কেউ ছিল না। এ সুযোগে দু’টি মটরসাইকেলে চোরচক্রের ৪/৫ জন সদস্য বাড়ীতে প্রবেশ করে। তারা বসত ঘরে ঢুকে আলমারী ভেঙ্গে আড়াই ভরি স্বর্ণ ও নগদ ৭ হাজার টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক জানান, দিনের বেলাতে চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। চোরচক্রের সদস্যদের আটকে চেষ্টা চরছে বলে জানান তিনি।

পড়ুন: আবারও ৪ দিনের রিমান্ডে মমতাজ

দেখুন: ৩০ বছর বয়সে যেভাবে ৩শ’ কোটি টাকার মালিক আলিয়া ভাট 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন