কালীগঞ্জ উপজেলার ঝিনাইদহ-যশোর মহাসড়কে ফুলবাড়ী গেট নামক স্থানে বৃহস্পতিবার রাত ১২টা ৩০ মিনিটের সময় চেকপোস্ট পরিচালনা করে বারবাজার হাইওয়ে থানা।
চেকপোস্ট চলাকালে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক মোটরসাইকেল থামিয়ে প্রসাব করার নাম করে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা অপর যাত্রী মোঃ সিরাজুল ইসলাম (৩৮), পিতা মৃত জালাল উদ্দিন, সাং-উজানগ্রাম, থানা-ইবি, জেলা-কুষ্টিয়া কে আটক করে পুলিশ।
আটক সিরাজুলের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ১৮,০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে বারবাজার হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
তিনি আরো জানান ,মাদক প্রতিরোধে হাইওয়ে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন: কিশোরগঞ্জ-১ আসনে জহিরুল ইসলাম মবিন এমপি মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন
দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি
ইম/


