বিজ্ঞাপন

কুড়িগ্রামে দোয়া ও আলোচনার মধ্য দিয়ে ঈদ-ই -মিলাদুন্নবী পালন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রামের আয়োজনে আলোচনা সভা, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী কোমলমতি শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব,জামায়েত ইসলামি বাংলাদেশ এর কুড়িগ্রাম জেলা শাখার আমীর মাও.আব্দুল্লাহ মতীন ফারুকী সরকার,সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল আজিজ নাহিদসহ সকল পেমা শ্রেনির রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ গণ।

কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, হযরত মুহাম্মদ (সাঃ) আদর্শ ধারন করে তা মেনে চলা জরুরি। এধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম সমাজে সঠিক ইসলামী চেতনা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে শিশু-কিশোরদের নৈতিক বিকাশ ও মূল্যবোধ গঠনে এ আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন: কুড়িগ্রামে দেখা মিললো চার পা-ওয়ালা কানি বকের

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন