কুড়িগ্রামের ফুলবাড়িতে উত্তর রাবাইতারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। অনৈতিক কর্মকান্ড, নারীর সাথে প্রতারণা ও স্বজনপ্রীতি’র অভিযোগ এনে প্রধান শিক্ষক মোঃ নুরু মাস্টারের বিরুদ্ধে মানববন্ধন করেন তারা।
বিজ্ঞাপন
রবিবার ১৯ অক্টোবর দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে, অবিলম্বে প্রধান শিক্ষক মোঃ নুরুর অনৈতিক কর্মকান্ড,চাকুরীর প্রলোভন দেখিয়ে নারীর সাথে প্রতারণা ও প্রতিষ্ঠানের নিয়োগে স্বজন প্রীতির তদন্ত পূর্বক শাস্তির দাবী জানান শিক্ষার্থীরা।
এসময় অনান্যরা শিক্ষার্থীদের মধ্য শিক্ষার্থী মোঃ আসিফ মাহমুদ, ফেরদৌস বাবু উপস্থিত ছিলেন।
পড়ুন: কার্গো ভিলেজে আগুন : ২১ ঘণ্টা পরও ধ্বংসস্তূপ থেকে উড়ছে ধোঁয়া
দেখুন: দক্ষিণ চীন সাগরে সীমানা বিরোধ, কতটা আগ্রাসী হতে পারে চীন
ইম/


