বিজ্ঞাপন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইসলামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জামালপুরের ইসলপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বাদ মাগরিব উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান, মাহমুদ হাসান কবির মঞ্জিল, পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং সম্পূর্ণ রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুরে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন