26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গণপূর্তের পিয়নের নামে ঘুষের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

শরীয়তপুর গণপূর্ত বিভাগের চতুর্থ শ্রেনীর কর্মচারী জুলহাস পেদার বিরুদ্ধে শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের স্থাপনা অধিগ্রহণের টাকা দ্বিগুন করিয়ে কথা বলে গ্রাহক থেকে কয়েক লাখ টাকার ঘুস বাণিজ্যের অভিযোগের তদন্ত কমিটি গঠন করেছে গণপূর্ত বিভাগ। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন শরীয়তপুর জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শারমিন আক্তার। তিনি জানান, শরীয়তপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল), শফিকুল ইসলামকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সরকারি ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য,শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরগাজিপুর এলাকার চিত্র ভিন্ন। এখানে পিওন জুলহাস পেদাকে ১০% ঘুষ দিলেই বিল হবে দিগুন এমনটাই অভিযোগ করে ভুক্তভোগী তাজির সরদার। অভিযোগের পর গত ১ আগষ্ট জাতীয় দৈনিক পত্রিকায় শরীয়তপুরে গণপূর্তের পিয়নের নামে ঘুস-বাণিজ্যের অভিযোগ শিরোনামে একটি নিউজ প্রাকাশ করার ২৫ দিন পর তনক নড়েছে শরীয়তপুর গণপূর্ত বিভাগের।

শরীয়তপুর জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শারমিন আক্তার বলেন, জুলহাস পেদার বিরুদ্ধে তাজির সরদার নামে এক ব্যাক্তি লিখত অভিযোগ দিয়েছিল। তাই সেটি খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন পেলে আইননুসারে ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন:শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক নির্মাণে অনিয়ম দুর্নীতির অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন