মেহেরপুরের গাংনীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় গাংনী উপজেলা বিএনপির কার্যালয় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি আলফাজউদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা,সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা একসঙ্গে দুই হাত তুলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন।
পড়ুন- দেশনেত্রী বেগম জিয়ার রোগমুক্তি কামনা করে দিনাজপুর জেলা বিএনপি’র দোয়া-মাহফিল অনুষ্ঠিত
দেখুন- ‘এই ট্রাইব্যুনাল মানি না’ এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল: ট্রাইব্যুনাল


