গোপালগঞ্জ সদরে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী রোহান (১৪) কে আটক করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে র্যাব – ৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প ও র্যাব – ১১ এর সিপিসি সদর এর একটি যৌথ টিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো বাসস্ট্যান্ড এলাকা তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব -৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার মো. রেজাউল হক বলেন, গোপালগঞ্জ সদরের শিশু ধর্ষণের অভিযোগে প্রধান আসামী কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামী কে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ৪ নভেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের শষাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে, ধর্ষণের শিকার ওই শিশু তার দাদার সাথে বাড়ির পাশে দোকানে যায়। পরে ওই শিশু দোকান থেকে বাড়ি ফেরার পথে পাশের বাড়ির মাসুদ মোল্লার ছেলে রোহান (১৪) ডেকে ঘরের ভিতর নিয়ে ধর্ষন করে। শিশুর চিৎকারে তার মা সম্পা বেগম তাকে উদ্ধার করে। এসময় ধর্ষক রোহান পালিয়ে যায়।
পরে পরিবারের সহযোগিতায় আহত অবস্থায় ওই শিশু কে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।
এঘটনায় ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।


