বলিউডের অন্যতম তারকা জুটি গোবিন্দ-সুনীতা আহুজা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে যে এ তারকা জুটির ৩৮ বছরের বৈবাহিক সম্পর্ক ভাঙতে চলেছে।
চলতি বছরের শুরু থেকেই এই জল্পনা শুরু হয়েছে। বার বার সংবাদ শিরোনামে উঠে এসেছেন গোবিন্দ। এবার সুনীতা জানালেন তারা পরস্পরকে ছাড়া বাঁচতেই পারবেন না।
এক সাক্ষাৎকারে সুনীতা আহুজা বিচ্ছেদ প্রসঙ্গে বলেন, ‘যে দিন বিচ্ছেদ নিশ্চিত হবে অথবা আমি বা গোবিন্দ নিজে বিচ্ছেদের কথা বলব, সে দিন দেখা যাবে। তবে আমার মনে হয় না গোবিন্দ আমাকে ছাড়া বাঁচতে পারবে, অথবা আমিও তাকে ছাড়া এবং গোবিন্দ কখনোই একজন মূর্খ মেয়ের জন্য সংসার ছেড়ে যাবে না।’
তবে এখানেই থামেননি সুনীতা। ছড়িয়ে পড়া গুজব প্রসঙ্গে তার ভাষ্য, ‘গুজব গুজব গুজব— আরে আগে তো জিজ্ঞাসা করুন এটা সত্যি কি না! আমি কখনই এটাকে প্রশ্রয় দেব না। এমন কিছু হলে আমি নিজে সংবাদমাধ্যমের সামনে এসে তা জানাব। তবে আমার মনে হয় না ঈশ্বর আমার সংসার ভাঙবেন।’
পড়ুন: বলিউডে অভিষেক পাকিস্তানের অভিনেত্রী হানিয়ার
দেখুন: বিয়ে না করেও মা হওয়ার ঘোষণা অভিনেত্রীর
এস


