বিজ্ঞাপন

চামড়ার দাম নিশ্চিতে সরকার বিশেষভাবে তৎপর থাকবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এই ঈদে চামড়ার দাম নিশ্চিতে সরকার বিশেষভাবে তৎপর থাকবে। তিনি বলেন, চামড়ার দামটা মূলত গরিবেরা পান। তাই এটার দাম যেন ঠিক থাকে, সে জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তাই কাঁচা চামড়া রপ্তানি পর্যন্ত সংরক্ষণে সরকার পাশে থাকবে।

সোমবার (২৬ মে) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘দেশীয় পশুতে কোরবানি : পশু ও চামড়া ব্যবস্থাপনায় করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপদেষ্টা। বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম এই সেমিনারের আয়োজন করে।

উপদেষ্টা আরো বলেন, ‘কোরবানির ঈদে গরু মোটাতাজা করা হয়। কিন্তু এসব পশু কতটা নিরাপদ, সেই প্রশ্ন থেকে যায়। এসব পশু যেন হাটে না আনা হয়, সেটা আমরা দেখছি।’ কোরবানির মাংস বিতরণ নিয়ে উপদেষ্টা বলেন, গরিবদের মধ্যে সেভাবে মাংস বিতরণ করা হয় না। তাই ঈদের আগে ফ্রিজ বিক্রি বেড়ে যায়। এটা খুবই দুঃখজনক।

বিশেষ অতিথির বক্তব্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, অন্তত এক–তৃতীয়াংশ মাংস গরিবদের মধ্যে বিতরণ করা উচিত।

সভায় আরো বক্তব্য দেন বিএনপি নেতা তাবিথ আউয়াল ও এনসিপি নেতা সামান্তা শারমিন।

বিজ্ঞাপন

পড়ুন: এবার বাড়বে কোরবানির চামড়ার দাম, কাল দর নির্ধারণ

দেখুন: গরুর চামড়ার দাম বাড়লো ৫ টাকা ও খাসির ২ টাকা 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন