বিজ্ঞাপন

চীনে প্রবল বর্ষণ-ভূমিধসে নিহত ৪

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে টানা ভারি বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৭ জন । দেশটির কর্তৃপক্ষ ভুক্তভোগীদের উদ্ধার অভিযানে সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করেছে।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (২২ মে) চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়েছে, গুইঝো প্রদেশের চাংশি শহরে দুজন এবং কিংইয়াং গ্রামের কাছে আরও দুজন নিহত হয়েছেন। ওই এলাকায় ভূমিধসে আটটি পরিবারের ১৯ জন সদস্য আটকা পড়েছেন।

পরে আশপাশের এলাকায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

জলবায়ু পরিবর্তনের কারণে চীন দীর্ঘমেয়াদী তাপদাহ এবং অপ্রত্যাশিত ভারী বৃষ্টিপাতের মুখোমুখি হচ্ছে। বিশাল জনসংখ্যার কারণে দেশটি জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গুইঝোর পার্বত্য অঞ্চলে এবং পাশের হুনান ও জিয়াংসি প্রদেশে ভারী বর্ষণের কারণে কর্তৃপক্ষ তৃতীয় সর্বোচ্চ মাত্রার জরুরি অবস্থা জারি করেছে। এসব এলাকায় উদ্ধার অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীর সদস্য এবং দমকল কর্মীসহ ৪০০ জনের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

গত এক সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশ ও গুয়াংশি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া প্রাকৃতিক এই দুর্যোগে নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। দেশটির দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টি, পাহাড়ি ঢল ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

চীনের আবহাওয়াবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, চীনে ২০২৪ সাল ছিল গত ছয় দশকের মধ্যে দেশের সবচেয়ে উষ্ণতম বছর।

এনএ/

দেখুন: এশিয়ার আকাশেও চীনের ‘গুপ্তচর’ বেলুন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন