26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় সার ও কীটনাশকে অনিয়ম, ২ প্রতিষ্ঠানে ৬৫ হাজার টাকা জরিমানা

মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখা এবং ধার্য মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে চুয়াডাঙ্গায় দু’টি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বিজ্ঞাপন

রোববার (১০ আগস্ট) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার বোয়ালিয়া ও হিজলগাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়।

অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৩৮, ৪০ ও ৫১ অনুযায়ী— মেসার্স রফিকুল ট্রেডার্সের মালিক রফিকুল ইসলামকে ৪০ হাজার টাকা এবং মেসার্স রহমান ট্রেডার্সের মালিক সেলিম উদ্দিনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৬৫ হাজার টাকা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট ব্যবসায়ীদের লাইসেন্স গ্রহণপূর্বক ক্রয়-বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবাল ও জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

পড়ুন: তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

দেখুন: আবরার হত্যা নিয়ে যা বললেন রুমিন ফারহানা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন