বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে কার প্রতিপক্ষ কে?


নিশ্চিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের লাইন আপ। বার্সেলোনা, আর্সেনাল, রিয়াল মাদ্রিদ জায়গা করে নিলেও বাদ পড়েছে লিভারপুল, অ্যাটলেটিকো মাদ্রিদের মত জায়ান্টরা।

চতি মৌসুমের শেষ আটের প্রথম লেগ মাঠে গড়াবে ৮ ও ৯ এপ্রিল। ১৫ ও ১৬ এপ্রিল হবে ফিরতি লেগ।

গত আসরের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ড খেলবে বার্সেলোনার বিপক্ষে। এদিকে আরেক জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইন্টার মিলান।

বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের লড়াই হবে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে। আরেক ম্যাচে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা ও পিএসজি।

এই স্টেজে বাড়তি উন্মাদনা ছড়াচ্ছে বায়ার্ন-ইন্টার এবং আর্সেনাল-রিয়ালের ম্যাচ নিয়ে। ২০০৯-১০ আসরের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্নকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ইন্টার। পুরনো ইতিহাস আছে রিয়াল এবং আর্সেনালেরও। ২০০৫-০৬ মৌসুমে শেষ ষোলো থেকে রিয়ালকে বিদায় করেছিলো গানাররা। বার্সেলোনা এবং বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচে কিছুটা ফেভারিট মানা হচ্ছে বার্সেলোনাকেই।

কোয়ার্টার ফাইনালের লাইনআপ:

বার্সেলোনা-বরুশিয়া ডর্টমুন্ড
বায়ার্ন মিউনিখ-ইন্টার মিলান
পিএসজি-অ্যাস্টন ভিলা
আর্সেনাল-রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

পড়ুন : চ্যাম্পিয়নস লিগ মানেই রিয়ালের জয়জয়কার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন