19 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৮:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাট কারাগারে ধারণক্ষমতার চেয়ে চার গুণ বেশি বন্দি

জয়পুরহাট জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চার গুণ বন্দি থাকায় বন্দি ও কয়েদিদের স্বাভাবিক থাকতে হিমসিম খেতে হয়।

কারা সূত্রে জানাগেছে, ১৯৮৫ সালের ১৯ অক্টোবর প্রতিষ্ঠিত জয়পুরহাট জেলা কারাগারের মোট জমির পরিমাণ ৮.৬০২ একর। এর মধ্যে ৩.০২ একর রয়েছে কারাভ্যন্তরে এবং অবশিষ্ট ৫.৫৮২৫ একর পেরিমিটার ওয়ালের বাইরে। কারাগারটির অনুমোদিত ধারণক্ষমতা মাত্র ১২৭ জন। কিন্তু বর্তমানে বন্দি রয়েছেন ৫১৪ জন, যার মধ্যে পুরুষ ৪৯৯ জন ও নারী ১৫ জন। অনুমোদিত সংখ্যা ছিল যথাক্রমে ১১৫ ও ১২ জন। প্রতিদিন গড়ে ১২-১৩ জন নতুন আসামি কারাগারে প্রবেশ করছেন, আর জামিনে মুক্তি পাচ্ছেন গড়ে ৯-১০ জন। মামলার সংখ্যা ও গ্রেফতারের হার বৃদ্ধি পাওয়ায় বন্দির চাপ দিন দিন বেড়ে চলেছে।

এ অবস্থায় বন্দিদের স্বাভাবিক জীবনযাপন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কারাগারের অবকাঠামো সম্প্রসারণ ও বন্দি সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জয়পুরহাট কারাগারের জেলার মোশফিকুর রহমান জানান, বর্তমানে জয়পুরহাট কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চার গুণ বন্দি রয়েছে। তিনি আরও জানান, কারাগারে নতুন করে ৩ একর জমি অধিগ্রহণ করার কাজ চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে অবকাঠামো বৃদ্ধি করা হলে বন্দি ম্যানেজমেন্টের সমস্যা সমাধান হবে আশা করা যাচ্ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন: জয়পুরহাটে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

দেখুন: জয়পুরহাট মাহমুদপুর বি.এল. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন