১২/০২/২০২৬, ১৯:২৮ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১৯:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নির্বাচন পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, বিকেল সাড়ে ৫টা ও রাত ১০টায়ও দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করা হবে।

আরাফাত জানান, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

এছাড়া নির্বাচন সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সমন্বয়ের জন্য বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ তাসনিম জারার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন