মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশে জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়; এটি টিকে থাকা, ন্যায়বিচার ও মানব মর্যাদার প্রশ্ন। তিনি বলেন, “আমরা এখানে সমস্যার কথা বলতে আসিনি, এসেছি এমন সমাধান খুঁজতে যা আমাদের ভোগান্তির গভীরতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”
ফরিদা আখতার এই মন্তব্য করেন ব্রাজিলের বেলেমে গত শুক্রবার অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP30-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত ‘স্থানীয় থেকে বৈশ্বিক: লস অ্যান্ড ড্যামেজ কাঠামোতে যুব অন্তর্ভুক্তি’ শীর্ষক সেশনে। এই সেশনের আয়োজন করেছে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) শিশু ও যুব কনস্টিটিউয়েন্সি ইয়োঙ্গোর লস অ্যান্ড ওয়ার্কিং গ্রুপ।
তিনি আরও বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে কথা বলছে, যাদের জীবন, ঘরবাড়ি ও ভবিষ্যৎ প্রতিদিন জলবায়ু সংকটে বদলে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে কেন্দ্রে না রাখলে পুরো কাঠামো অর্থহীন হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনে বাড়তে থাকা ক্ষয়ক্ষতির চাপ সামলাতে এবার তরুণদেরও সক্রিয়ভাবে সামনে আনা হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী জানান, বাংলাদেশ নিজস্ব জাতীয় লস অ্যান্ড ড্যামেজ কাঠামো প্রস্তুত করছে, যা আন্তর্জাতিক চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়িত হবে। এই কাঠামোয় তরুণদের কার্যকরভাবে সম্পৃক্ত করা হবে।
পড়ুন:রাজধানীর নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত
আর/


