বিজ্ঞাপন

‎ঝালকাঠি প্রেস ক্লাবে নগ্ন হামলার প্রতিবাদে ধিক্কার দিবস পালিত

২০০৩ সালের ৮ ডিসেম্বর প্রকাশিত একটি দুর্নীতিবিষয়ক প্রতিবেদনের জেরে তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীদের হামলার ঘটনার প্রতিবাদে ‘ধিক্কার দিবস’ পালন করেছে ঝালকাঠি প্রেস ক্লাব।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

‎সভায় বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির সে সময় দুর্নীতির খবর প্রকাশ করেন, যা তৎকালীন ক্ষমতাসীন দলের কিছু নেতার বিরুদ্ধে যায়। পরে প্রেস ক্লাবের সাংবাদিকরা তার পক্ষ নিয়ে প্রতিবাদ জানালে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রেস ক্লাবে হামলা চালায়। ওই দিনের ঘটনাকে স্মরণ করে প্রতি বছর ৮ ডিসেম্বর ‘ধিক্কার দিবস’ পালন করা হয়ে আসছে।
‎আলোচনা সভায় প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. মাসউদুল আলম সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন আজমীর হোসেন তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আককাস সিকদার।

‎এসময় বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক মানিক রায়, সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সহ সাধারণ সম্পাদক আ স ম মাহামুদুর রহমান পারভেজ, মল্লিক মো. নাসির উদ্দিন কবীর, অলক সাহাসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

‎বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অতীতের সেই কালো দিন সাংবাদিক সমাজ কখনও ভুলবে না। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বিজ্ঞাপন

পড়ুন : ঝালকাঠিতে ছাত্রের মাকে কু-প্রস্তাব দেওয়ায় ইউনিয়ন জামায়াত আমীরের পদ স্থগিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন