বিজ্ঞাপন

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। নিহত রবিউল ইসলামের বাড়ি মাগুরার শালিখা উপজেলার শাপাহাটি গ্রামে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পার্শ্ববর্তী ঢাকা-ঝিনাইদহ সড়কের মারকাজ মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে একটি ট্রাক বালু বোঝায় করে যশোরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ঝিনাইদহ শহরের মারকাজ মসজিদের সামনে পৌঁছালে মাগুরা থেকে বিচালি বোঝায় অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিচালি বোঝায় ট্রাকের চালক রবিউল ইসলাম গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

ঝিনাইদহ সদর থানার জরুরী বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল বলেন, ট্রাক চালক রবিউল ইসলাম কে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।

আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, দুর্ঘটনা কবলিত দুটো ট্রাক জব্দ করা হয়েছে। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পড়ুন: আজ প্রথম ধাপে ১০০ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন