ঝিনাইদহে রাতের আধারে মশাল মিছিল করেছে জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। গেল রাতের কোনো এক সময়ে ৬থেকে ৭ জন নেতাকর্মী জেলা ছাত্রলীগের ব্যানারে এই মশাল মিছিলটি আয়োজন করেন।
বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, মিছিলটি মাত্র ৪৫ সেকেন্ড স্থায়ী ছিল। মশাল হাতে তারা ঝিনাইদহের শৈলকুপার একটি আঞ্চলিক সড়কে সংক্ষিপ্ত সময়ের জন্য অবস্থান নিয়ে স্লোগান দেন। পরে দ্রুত সরে যান তারা।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের কোনো নেতা আনুষ্ঠানিকভাবে বক্তব্য পাওয়া যায়নি। মিছিল শেষে রাতেই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে স্থানীয় ছাত্রলীগ নেতা কর্মীরা৷
এই বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাসুম খান জানান, একটি মিছিলের ভিডিও দেখেছি, মিছিলটি আসলে কোথাই হয়েছে তার স্থান এবং কারা অংশ নিয়েছে তা খুজে বেরকরার চেষ্টা চলছে। অভিযুক্তদের দ্রুতই আটক করা হবে।
পড়ুন: ধানের শীষের প্রার্থীকে জামায়াতের দাবি করে মশাল মিছিল
দেখুন: কিছুই দমাতে পারেনি ৪ ফুট লম্বা ২১ বছরের নাহিদকে
ইম/


