বিজ্ঞাপন

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৫ পরিবর্তন

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই আজ জিততে পারলে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। অন্যদিকে মান বাঁচাতে আজ মাঠে নামছে পাকিস্তান।

তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

গত ম্যাচের একাদশ থেকে আজ পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হয়েছে পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে। তাদের জায়গায় একাদশে ফিরেছেন নাঈম শেখ, তানজিদ তামিম, মেহেদী মিরাজ, সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ- তানজিদ হাসান, নাইম শেখ, লিটন দাস (অধিনায়ক), মেহেদী মিরাজ, শামীম হোসেন, জাকের আলী, শেখ মেহেদী, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

বিজ্ঞাপন

পড়ুন : ইতিহাস গড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন