বিজ্ঞাপন

টানা ২ দফায় স্বর্ণের দাম কমলো ৬৮১১ টাকা

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবশেষ পাঁচ দফা দাম সমন্বয়ের মধ্যে তিন দফায় বেড়েছিল স্বর্ণের দাম। তবে টানা দুই দফায় মোট ৬ হাজার ৮১১ টাকা কমানো হয়েছে।

বিজ্ঞাপন

এ দফায় ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা। বুধবার (১৯ নভেম্বর) থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি হবে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৯ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪০ হাজার ৭৬১ টাকা নির্ধারণ করা হয়েছে।

পড়ুন: মুশফিকের শততম টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন