জুলাই হত্যাযজ্ঞে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রায় পড়া শুরু হয়।
বিজ্ঞাপন
রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করছে বিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া, ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হচ্ছে। পাশাপাশি ঢাকার দশটি পয়েন্টে দেখা যাচ্ছে বড় পর্দায়।
নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের কী সাজা হতে পারে তা নিয়ে সাধারণ মানুষ থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত কৌতূহলী। আর আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুলাহ আল মামুনের পরিণতিও আজই স্পষ্ট হবে।
পড়ুন: ট্রাইব্যুনালের সামনে জড়ো হলেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই আহতরা


