32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৩:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঠাকুরগাঁও সীমান্তে ভারত থেকে আসার পথে ৪ বাংলাদেশী আটক

ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলায় চোরাই পথে ভারত থেকে আসার সময় ৪ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

রবিবার বিকালে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের জঙ্গলবাড়ী চান্দেরহাট বিওপি এলাকায় ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে আসার পথে থেকে এই ৪ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।

এ বিষয়ে চান্দেরহাট বিওপি কোম্পানি কমান্ডার মোঃ জামাল হোসেন বলেন, , আজ বিকাল ৪ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দেরহাট বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩/৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়নের জঙ্গলবাড়ী নামক সীমান্তবর্তী এলাকা থেকে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে পারাপারের সময় বিজিবি টহলদল এই ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার কোতোয়ালি থানার চিত্র রায়ের ছেলে শ্রী লিটন রায় (২৫), দিনাজপুর জেলার কোতোয়ালি থানার গোবিন্দপুর দাঙ্গা গ্রামের মৃত মাধব বর্মনের ছেলে প্রন্তোস রায় (২১), দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চাউলিয়া গ্রামের পলাশ রায়ের ছেলে রনজিত রায় (২০), দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চারুলিয়া গ্রামের বীরেন বর্মনের ছেলে উত্তম রায় (২০)।

আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তারা কাজের সন্ধানে ১বছর পূর্বে বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে গমন করেছিল।

পড়ুন: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

দেখুন: স্বামীর জীবন প্রদীপ নিভিয়ে স্ত্রীর আত্মসমর্পণ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন