বিজ্ঞাপন

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, সম্পাদক মাইনুল হাসান সোহেল

ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে (২০২৬) সভাপতি নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল।

তারা দুজন আগের কমিটিতেও (২০২৫) একই পদে নির্বাচিত হয়েছিলেন।

রোববার (৩০ নভেম্বর) ডিআরইউ প্রাঙ্গণে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ আজিজ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, মোট ১ হাজার ৭৫৫ ভোটারের মধ্যে ১ হাজার ৪৪৪ জন ভোট দিয়েছেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ৫০৯ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী পেয়েছেন ৪৩২ ভোট। এছাড়া তৌহিদুল ইসলাম মিন্টু ৩২৩ ও মো: রোকন-উজ-জামান পেয়েছেন ১৬২ ভোট।

সহ-সভাপতি পদে ৭৭০ ভোট পেয়ে মেহদী আজাদ মাসুম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হালিম মোহাম্মদ পেয়েছেন ৫২৬ ভোট। যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যরা হলেন অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে এম এম জসিম, দপ্তর সম্পাদক পদে রাশিম মোল্লা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), নারী বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক পদে ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূইয়া, কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য (৭টি) পদে নির্বাচিত ৬ জন হলেন মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), আল-আমিন আজাদ, মোহাম্মদ নঈমুদ্দীন ও সুমন চৌধুরী।

সদস্য পদে মো. আব্দুল আলীম ও মো. মাজাহারুল ইসলাম একই ভোট পাওয়ায় তাদের বিষয়ে নতুন কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানান নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ আজিজ।

এর আগে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল ৫টায়। নির্বাচন ঘিরে ডিআরইউ চত্বর ছিল সাংবাদিকদের পদচারণায় মুখর।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোটের ফলাফল প্রকাশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন