বিজ্ঞাপন

‘ড. ইউনূস পদত্যাগ করতে চাইলেও তা করতে দেবে না গণঅধিকার পরিষদ’

দায়িত্ব শেষ করার আগে প্রধান উপদেষ্টা ড. ইউনূস পদত্যাগ করতে চাইলেও গণ অধিকার পরিষদ তাকে পদত্যাগ করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শুক্রবার (২৩ মে) বিকেলে, রাজধানীর পুরানা পল্টনে এক বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন রাশেদ খান।

মূলত, সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমসহ ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে যুব অধিকার পরিষদ।

এ সময় আগামী সেপ্টেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করার দাবি জানান তিনি।তিনি বলেন, নির্বাচনের আগে বা পরে জাতীয় সরকার প্রতিষ্ঠা ছাড়া এই রাষ্ট্রকে জনকল্যাণকর করে গড়ে তোলা যাবে না। সরকার না ডাকলেও সকল রাজনৈতিক দলকে নিয়ে গণ অধিকার পরিষদ ঐক্যের চেষ্টা করবে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন : নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন