বিজ্ঞাপন

ঢাকাসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। তবে ঢাকাসহ দেশের ৫ বিভাগে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিস বলছে, সোমবার (৮ সেপ্টেম্বর) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা কমতে পারে। এছাড়া, দেশের অন্যান্য বিভাগে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর সারা দেশে আজ রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংস্থাটি বলছে, সারা দেশে আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর পরের ২৪ ঘণ্টা সারা দেশে কমতে পারে তাপমাত্রা।

এদিকে আবাহওয়া অফিস আরও বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সব বিভাগে আগামী কয়েক দিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

বিজ্ঞাপন

পড়ুন: ঢাকায় হালকা বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন