ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবশেষে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব চুকিয়েছেন। বৈরি সম্পর্ক থাকা এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে অপরকে ফুল দিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব মিটিয়ে সমঝোতা করেছেন।
রোববার (৯ ডিসেম্বর) সকালে মিষ্টি নিয়ে ঢাকা কলেজে আসেন আইডিয়াল কলেজের একদল শিক্ষার্থী। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
নিউমার্কেট থানার ওসি মাহফুজ ইসলাম ব্যতিক্রমধর্মী এই উদ্যোগটি নেন। তিনি বলেন, কারণে-অকারণে দুই কলেজের সংঘর্ষে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হতো পুলিশকে। অনেক প্রচেষ্টার পর দুই কলেজের শিক্ষার্থীদের দ্বন্দ্ব মেটাতে পেরে খুশি তারা।
রাজপথ না ছাড়ার ঘোষণা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদেররাজপথ না ছাড়ার ঘোষণা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানান, এখন থেকে দ্বন্দ্ব ভুলে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহপাঠীর মতো সহাবস্থান করবেন।
পড়ুন : ঢাবির ৪০৩ শিক্ষার্থীকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, জানতে নোটিশ


