26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা-৯ আসনে মনোনয়ন ফরম কিনলেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-৯ আসনে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। বিষয়টি জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, তাঁর এক ফেসবুক পোস্টের মাধ্যমে।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তাসনিম জারা। এর আগে রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

নিজের প্রার্থিতা নিয়ে ডা. তাসনিম জারা বলেন, আমি ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছি। দলের পক্ষ থেকে নির্দেশনা আছে, ১৩ তারিখের মধ্যে আবেদন ফরম জমা দিতে হবে। সেই প্রক্রিয়াতেই যুক্ত হলাম। যদি সুযোগ পাই, আশা করছি এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব।

ঢাকা-৯ আসন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত, যার অন্তর্ভুক্ত এলাকা সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা।

এ আসনে বিএনপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে কবির আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

পড়ুন: রাজধানীতে জামায়াতসহ ৮ দলের সমাবেশ দুপুরে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন