বিজ্ঞাপন

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর ১০তম দিনের আপিল শুনানি শুরু

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপন সংক্রান্ত আপিলের ১০তম দিনের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি চলছে।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (০৬ নভেম্বর) একই বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এছাড়া, এর আগের দিনে বুধবারও প্রায় দেড় ঘণ্টা ধরে শুনানি হয়। সেই শুনানিতে অ্যাটর্নি জেনারেল জানান, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করা রায় বহাল রাখা উচিত হবে না। তিনি রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কর্মকাণ্ডকে দণ্ডনীয় হিসেবে উল্লেখ করেন।

গত ২৭ আগস্ট সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করে আপিলের অনুমতি দেয়। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।

এর আগে ২০১১ সালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেন।

পড়ুন: রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, আতঙ্কে মানুষ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন