অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার অপসারণ চাইলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে আট দলের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি তিনজন উপদেষ্টাকে অপসারণ করার দাবি জানান। আপাতত সেই তিন উপদেষ্টার নাম বলবেন না, তবে ব্যবস্থা না নিলে প্রকাশ করে দেবেন।
তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল বুঝিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হবার পথ রুদ্ধ করছে অভিযোগ তুলে তাহের বলেন, ‘প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্তক করছে তিনজন উপদেষ্টা। তাকে ভুল বুঝিয়ে একটি বিশেষ দলকে সুযোগ দেয়ার চেষ্টা চলছে।’
জামায়াতের নায়েবে আমির বলেন, ‘একটি দল শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের বিরোধিতা করেছে৷ প্রধান উপদেষ্টার ভাষণে ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হয়ে একটি বিশেষ দলের স্বার্থ গুরুত্ব পেয়েছে। এই ভাষণের পর গণভোটে জনগণকে সিদ্ধান্ত নিতে জটিলতায় ফেলে দিলো৷’
ঐকমত্যে কমিশনে নানা সিদ্ধান্তে ৯০ শতাংশ দল একমত হলেও একটি দলকে গুরুত্ব দিতে প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনের সুপারিশকে পাশ গেছেন বলেও অভিযোগ করেন তাহের।
ডা. তাহের বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের মতো একটি দলের বিরুদ্ধে যাওয়ায় গণভোট নিয়ে তারা আতঙ্কে রয়েছে৷ ‘নির্বাচনের আগে গণভোট হলে দলটির চিন্তা চেতানার বিপরীতে যাবে। সে আশঙ্কা থেকে বলছে গণভোট হলে জীবনেও মানবে না। কিন্তু সরকার তাদের দাবির ওপর নতি স্বীকার করে একইদিনে গণভোট করার ঘোষণা দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘জনগণ গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। কিন্তু আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না তা নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি। সম্প্রতি প্রশাসনে যে রদবদল হচ্ছে সেখানেও একটি দলকে গুরুত্ব দেয়া হচ্ছে। এই ধারাবাহিকতা চলতে থাকলে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবার কোনো সম্ভাবনা নেই৷’
পড়ুন: নির্বাচনের আগেই গণভোট চায় ৮ দল
আর/


