বিজ্ঞাপন

তুরস্কের ১৫২ জন রেফারির বিরুদ্ধে বাজি ধরার অভিযোগ

তুরস্কে ১৫০ জনেরও অধিক রেফারির বিরুদ্ধে ম্যাচে বাজি ধরার অভিযোগে তদন্ত চলছে বলে জানিয়েছে তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ)।

ফেডারেশন সভাপতি ইব্রাহিম হাজিওসমানোগলুর মতে, ৫৭১ জন সক্রিয় রেফারির মধ্যে ৩৭১ জনেরই অন্তত একটি বেটিং কোম্পানিতে অ্যাকাউন্ট রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ১৫২ জন রেফারি ফুটবলে বাজি ধরেছেন বলে অভিযোগ, যাদের মধ্যে রয়েছেন সাতজন শীর্ষ পর্যায়ের রেফারি ও ১৫ জন শীর্ষ পর্যায়ের সহকারী।

হাজিওসমানোগলু আরও জানান, ১০ জন রেফারি গত পাঁচ বছরে ১০ হাজারেরও বেশি ম্যাচে বাজি ধরেছেন বলে অভিযোগ উঠেছে। একজন রেফারি একাই নাকি ১৮,২২৭টি ম্যাচে বাজি ধরেছেন। এছাড়া আরও ৪২ জন রেফারি ১,০০০টিরও বেশি ম্যাচে বাজি ধরেছেন বলে জানা গেছে।

হাজিওসমানোগলু বলেন, ‘আমরা জানি তুর্কি ফুটবলে পরিবর্তন প্রয়োজন। আমাদের দায়িত্ব হলো তুর্কি ফুটবলকে তার প্রাপ্য মর্যাদায় পৌঁছে দেওয়া এবং সব অপবিত্রতা দূর করা।’

তিনি আরও যোগ করেন, ‘ফেডারেশন হিসেবে আমরা আমাদের নিজের ঘর থেকেই পরিস্কার করা শুরু করেছি। যাদের বেটিং অ্যাকাউন্ট পাওয়া গেছে, তাদের মধ্যে রয়েছেন সাতজন শীর্ষ পর্যায়ের রেফারি, ১৫ জন শীর্ষ পর্যায়ের সহকারী, ৩৬ জন শ্রেণিবদ্ধ রেফারি এবং ৯৪ জন শ্রেণিবদ্ধ সহকারী।’

তিনি নিশ্চিত করেছেন, এসব অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ম্যাচ চলাকালীন মাটিতে লুটিয়ে পড়লেন জাতীয় দলে খেলা ক্রিকেটার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন