বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকায় স্বর্ণের খনিতে আটকা ২৮৯ শ্রমিক

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি স্বর্ণের খনিতে অন্তত ২৮৯ শ্রমিক আটকা পড়েছেন। শ্রমিকদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শুক্রবার (২৩ মে) স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বহুজাতিক খনিজ সম্পদ প্রক্রিয়াকরণ কোম্পানি সিবানিয়ে স্টিলওয়াটার জানিয়েছে, শুক্রবার জোহানেসবার্গের ক্লুফ স্বর্ণের খনিতে মাটির নিচে আটকে পড়া ২৮৯ শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে।

কোম্পানির একজন মুখপাত্র বলেন, ক্লুফ ৭ শ্যাফটে একটি দুর্ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমরা শ্রমিকদের মাটির উপরে তুলে আনব।

তিনি আরও বলেন, সব শ্রমিক নিরাপদে আছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে তাদের জন্য খাবার সরবরাহ প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আশা করছি আজ দুপুরের মধ্যে পরিস্থিতির সমাধান হয়ে যাবে।

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইউনিয়ন অব মাইনওয়ার্কার্স (এনইউএম) এর আগে সংবাদমাধ্যমকে জানিয়েছিল, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় তারা প্রায় ৩০০ খনি শ্রমিকের আটকে পড়ার খবর পেয়েছে।

দক্ষিণ আফ্রিকার ডেইলি ম্যাভেরিক জানিয়েছে, আকরিকটি ভূপৃষ্ঠে তোলার সময় একটি দরজা খুলে যায় এবং ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের কারণে শ্রমিকরা আটকা পড়েন।

বিজ্ঞাপন

পড়ুন: পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান

দেখুন: মদিনা শহরে নতুন স্বর্ণ ও তামার খনির সন্ধান মিলেছে

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন