33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৪:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিপু ভুঁইয়ার নির্দেশে রূপগঞ্জে জাতীয়তাবাদী বন্ধুমহলের মোটরসাইকেল শোডাউন

১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউনের নামে নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু’র নির্দেশে রূপগঞ্জে জাতীয়তাবাদী বন্ধুমহলের আয়োজনে সড়ক মহাসড়কে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে।

১২ নভেম্বর দুপুরে উপজেলার তারাবো পৌরসভা থেকে মুড়াপাড়া, ভুলতা,গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন সড়ক মহাসড়কে এ মোটরসাইকেল শোডাউন করা হয়।

শোডাউন শেষে এক পথসভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ১ আসনে মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু তিনি বলেন, আওয়ামী লীগ গুম, খুন, লুটপাট করে জনগণের তোপের মুখে পালিয়ে গিয়ে নির্লজ্জভাবে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে আগুন সন্ত্রাস করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ অপতৎপরতা রুখে দিবে। ছাত্রদের হত্যার দায়ে তাদের বিচার আমরা করবোই। আমরা রূপগঞ্জ উপজেলার কোথাও খুনি,বাকশালীদের দাড়াতে দেব না। শক্ত হাতে প্রতিহত করবো।

এ সময় জাতীয়তাবাদী বন্ধু মহলের পক্ষে বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক বায়োজিদ প্রধান। তিনি বলেন, নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাজপথের পরীক্ষিত সৈনিক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু’র নির্দেশে আমরা রাজপথে অবস্থান করছি। আওয়ামীলীগ ও তাদের দোসরদের কোন প্রকাশ জনগণ বিরোধী, দেশ বিরোধী কাজ করতে দেয়া হবে না। তাদের দমনে জনগণ ঐক্যবদ্ধ আছি। দেশকে নিরাপদ রাখতে শপথ নিয়েছি।

এ সময় বক্তব্য রাখেন, বন্ধুমহলের সদস্য রাসেল ভূঁইয়া, রাজীব আহমেদ। আরও উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন, মুজাহারুল ইসলাম রাজীব, কাজী আরিফ, মাহমুদুল হাসান রনি, ইব্রাহিম দেওয়ান, হাসান অনিক, ফয়সাল সরকার, মাহমুদ হাসান রানা, শরীফ ভূইয়া, ফরহাদ, খন্দকার শরিফ হোসেন, খন্দকার আরিফ আহম্মেদ, আব্দুল্লাহ মিয়া প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : ‎রূপগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন