19.8 C
Dhaka
০৭/০৩/২০২৬, ৭:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দুই দিন পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ উদ্ধার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ উদ্ধার করা হয়েছে। হ্যাক হওয়ার প্রায় দুই দিন পর পেজটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

সোমবার (৫ মে) বেলা পৌনে ১টার দিকে পেজটি পুনরায় সচল হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত ৩ মে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছিল। আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে পেজটি পুনরুদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পেজটি সচল করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় পেজটি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : গুলশান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ি চুরি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন