বিজ্ঞাপন

দুই শিক্ষার্থী ছাড়পত্র পেল, ভর্তি আছে ৩৬ জন : বার্ন ইনস্টিটিউট

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ২ শিক্ষার্থীকে ছাড়পত্র দেয়া হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার (২৬ জুলাই) দুপুরের পর তাদেরকে হাসপাতাল থেকে ছুটি দেয়া হয়। বর্তমানে তাদের অধীনে ভর্তি রয়েছে ৩৬ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক চারজন এবং গুরুতর দগ্ধ ৯ জন।

বেলা পৌনে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজ সকালে মাসুমা বেগম (৩৬) ও জারিফ ফারহান (১৩) নামে পরপর দুজনের মৃত্যু হয়েছে। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা হলো: স্কুলটির শিক্ষার্থী আয়ান খান (১২) ও রাফসি (১২)।

তিনি বলেন, প্রথমত দুঃখের সংবাদ হচ্ছে গত ২৪ ঘণ্টায় আরও ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম, আজকে থেকে রিলিজ দেওয়া শুরু করব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দুই শিশুকে কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেবো। আশা করছি আগামী সপ্তাহে আরও দশ জনকে আমরা ছেড়ে দিতে পারব।

ভারপ্রাপ্ত পরিচালক আরো বলেন, বর্তমানে চার জন আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে এবং ৯ জন রোগীর অবস্থা গুরুতর। এছাড়া বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসায় আমাদের কী কী ওষুধ দরকার সেগুলো আমরা আগে থেকেই কিনে রাখছি বলে জানান তিনি।

পড়ুন : মাইলস্টোন ট্র্যাজেডি : আইসিইউতে মৃত্যুর কাছে হার মানলো জারিফ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন