বিজ্ঞাপন

দেশের প্রতিটি মা বোনের চোখে নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঁসে উঠেছে : শিল্পী মনির খান

বিএনপির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক ও জাসাস’র সাবেক সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান বলেছেন, ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে ছাত্র জনতা। আজ দেশের প্রতিটি নাগরিক, মা বোনেদের চোখে নতুন বাংলাদেশের স্বপ্ন ভেসে উঠেছে। নির্বাচন বাঞ্চালের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আমরা তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়বোই ইনশাআল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় মহেশপুরের আজমপুর ইউনিয়নের মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক ও জাসাস’র সাবেক সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান।

আজমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আবুল কাশেম সদ্দার, উপজেলা বিএনপির উপদেষ্টা মহিউদ্দিন মহি, উপজেলা মৎসজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মুসা, ফতেপুর ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি লুৎফর রহমান, ফতেপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ কবির হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মনির খান বলেন, বিগত ১৭ বছর হামলা মামলা জেল জুলুম সহ্য করেছে বিএনপির হাজার হাজার নেতাকর্মী। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী যিনিই হবেন, আমরা সম্মিলিত ভাবে তার পক্ষেই কাজ করব। আগামীর বাংলাদেশ তারেক রহমানের ৩১ দফার ভিত্তিতে গঠিত হবে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন মনোভাবে অনুপ্রাণিত হয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। জনগণ বিএনপিকে ভোট দেয়ার জন্য ১৭টি বছর অপেক্ষা করছে। এবার সেই অপেক্ষার অবসান হবে।

সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন