ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ২০২৫ সালের নভেম্বর মাসে ২৭৯৪টি ফৌজদারী মামলা ও ৪১৪টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা মাধ্যমে গ্রেফতারকৃত ৪৩৯৯ জনের মধ্যে ১৭০৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির মতিঝিল বিভাগ গত নভেম্বর মাসে ৩৫৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৮২টি মামলা রুজু করে। তাদেরকে ২ লক্ষ ১১ হাজার ৯০০ টাকা জরিমানা ও ২২৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অন্যদিকে ডিএমপির ওয়ারী বিভাগ ২৮০ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২১৯টি মামলা রুজু করে। তাদেরকে ১ লক্ষ ৭ হাজার ৪০০ টাকা জরিমানা ও ১১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়াও ডিএমপির তেজগাঁও বিভাগ ৮৬৩ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩০৬টি মামলা রুজু করে। তাদেরকে ১ লক্ষ ২৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয় ও ১৩৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একই সময়ে ডিএমপির গুলশান বিভাগ ৪২৩ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৩৮টি মামলা রুজু করে এবং তাদেরকে ৮৫ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয় ও ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
তিনি আরও জানান, ডিএমপির লালবাগ বিভাগ ২৮১ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২১৭টি মামলা রুজু করে। তাদেরকে ১ লক্ষ এক হাজার ৪০০ টাকা জরিমানা ও ২০৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অন্যদিকে জানান, ডিএমপির মিরপুর বিভাগ ১০৩৯ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৪৮৪টি মামলা রুজু করে। তাদেরকে ২ লক্ষ ৭০ হাজার ৯০০ টাকা জরিমানা ও ৩৯৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়াও ডিএমপির উত্তরা বিভাগ ৮০৯ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৮০৯টি মামলা রুজু করে। তাদেরকে ৫ লক্ষ ৬১ হাজার ২০০ টাকা জরিমানা ও ৪৪২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একই সময়ে ডিএমপির রমনা বিভাগ ৩৪৯ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৩৯টি মামলা রুজু করে এবং তাদেরকে ১ লক্ষ ৩৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয় ও ১৭৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
অন্যদিকে ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগে ৭৩৬টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩৭টি মামলা নিষ্পত্তি করে ও ৯৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। তেজগাঁও বিভাগে ১১৬৯টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩৫টি মামলা নিষ্পত্তি করে ও ৪৬ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। ওয়ারী বিভাগে ৩৬৭টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২৬টি মামলা নিষ্পত্তি করে ও ৩৫ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়। গুলশান বিভাগে ১২৮৮টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪২টি মামলা নিষ্পত্তি করে ও ৪২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও মিরপুর বিভাগে ১০৭৭টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬৭টি মামলা নিষ্পত্তি করে ও ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়। রমনা বিভাগে ৭০৯টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪৬টি মামলা নিষ্পত্তি করে ও ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। লালবাগ বিভাগে ৬৯৭টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬৪ টি মামলা নিষ্পত্তি করে ও ৩৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। উত্তরা বিভাগে ৯৯০ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৯৭ টি মামলা নিষ্পত্তি করে ও ১ লক্ষ ৭১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সে সব অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

